গরলগাছার বাবুদের বাড়ির পূজো
গরলগাছার বাবু বাড়ির পূজো দেখে এলাম। ডানকুনি থেকে ২ কিমি দূরত্বে। সুন্দর মন ভালো করা পরিবেশ। নজর কাড়ে ঠাকুর দালানটি। তিনদিক ঘিরে রয়েছে দোতলা বাসগৃহ। মুখোপাধ্যায় পরিবারের আদি পুরুষ সন্তোষ মোহন বিদ্যাবাগিশ প্রথম গরলগাছায় আসেন। তারপর তার সুযোগ্য উত্তর পুরুষগণ এই স্থানের উন্নয়নে মনোযোগ দেন। স্থানীয় দুটি বিদ্যালয় তারা প্রতিষ্ঠা করেন। জমিদার বাড়ির বিপরীত দিকে রয়েছে একটি সুন্দর পার্ক। গাছ গাছালি ঘেরা মনোরম স্থান। পাশেই একটি পরিচ্ছন্ন পুষ্করিনী রয়েছে। যারা ভিড় পছন্দ করেন না অথচ সাবেকী পুজো দেখতে চান তারা এখানে স্বচ্ছন্দে আসতে পারেন। স্থানীয় মানুষের সুন্দর ব্যবহার ও সহযোগিতা প্রশংসা করার মতো।