পোস্টগুলি

নভেম্বর, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

শ্রাবণধারা

ছবি
  শ্রাবণধারা সত্যেন সরকার শ্রাবণের মেঘ আনে ঘন বরষা বিজুরি চমকে, ঘোর ঘনঘটা চাতকের বুকে ভাঙে নিরাশা৷   গুরুগুরু রব কালো অম্বরে ত্রস্ত বিহঙ্গ ফেরে নিজ নীড়ে বাদলের ধারা ঝরে অবিরাম জুড়ায় জ্বালা সহসা ৷   অবিরাম এই ধারা বরিষণ শোনায় গীত, জাগে শিহরণ কণাটুকু তার আঁচলেতে ভরি মেটাতে  আমার পিপাসা৷   দীপক রাগ গিয়েছে দূরে সুর ঝংকার মেঘ মল্লারে হৃদয়ের দ্বার গিয়েছে খুলে প্রাণে জাগে নবীন আশা ৷   কবি সত্যেন সরকারের সাম্প্রতিক প্রকাশিত কবিতার বই ময়ূরী   "ময়ূরী' কবিতা, ছড়া মেশানো এক সংকলন। ১৯৬৯-৭০ থেকে বিভিন্ন সময়ে লেখা বেশ কিছু কবিতা, ছড়া এতে স্থান পেয়েছে। তবে দু'একটা লেখা ষাটের দশকের প্রথম দিকের। কল্পনা, দৃশ্যমান,বাস্তব এবং অনুভবে মেশা লেখাগুলিকে বিষয়বস্তুর নিরিখে আটটি পর্যায়ে ভাগ করা হয়েছে।  ১২৫টি গীতিকবিতা সম্বলিত একটি বই ’গীতিমালা' এই বছরের শুরুতে প্রকাশিত হয়েছে। বইদুটি ’ চিকন' প্রেস থেকে প্রকাশ করেছেন সম্পাদক শ্রী মেঘনাথ দাস,উত্তরপাড়া। বই দুটি পাঠকদের ভাল লাগবে আশা করি।  

অন্তরীনের ডাক

ছবি
রমেন্দ্র রায়চৌধুরী   দমবন্ধ পরিবেশে  বাতাসও নিষিদ্ধ এখন। স্বপ্নেরা সব অন্তরীণ। অবনীকে আর ডাকেনা কেউ, রীনা ব্রাউনের গাউনের ঝুল আলোচনা তোলেনা চায়ের দোকান। অমলতাস আজ জোকার হকার ফেরি করে ফেরে মাঝ দুপুর। নীতারা এখন চিৎকার করে অন্ধ গলির কন্দরে, আমাকে বাঁচতে দাও।  ওই ডাক কোরাস হয়ে রাজপথ ধরে আমাদেরও বাঁচার হক চাই।
ছবি
  সবজান্তা অরুণ কুমার মুখোপাধ্যায় অজস্র্ প্রশ্নের গভীরে লুকিয়ে থাকা ‘সত্যি’ কে খুঁজতে গিয়ে জানলাম কেউই কিস্যু জানিনা ৷ এটা কি -ওটা কি -কেন হয় ? অপার বিস্ময়ে চোখ মেলতেই না-জানাকে সযত্নে ঢেকে দিই ‘বড় হও, সব জানবে৷’ অতল গভীর- সময় না আকাশ?   ডু বুরীর কাল্পনিক পোষাকে ভেসে গিয়ে দেখা পেলাম ধ্যানমগ্ন প্রবীণতম ঋষির৷ ‘আপনি কি জানেন সব প্রশ্নের উত্তর?’ স্মিত হেসে বললেন ‘না ...... সবজান্তাকে পাবে ঘরেরই কোথাও৷’ চটজলদি ঘরে ফিরে আঁতিপাঁতি খুঁজে দেখি ... এমনকি খাটেরও তলায়- ব্যর্থ আমি নতজানু হয়ে তাকাই মনের আয়নায় ... ৷ তবে কি ......? এমন সময়ে শুনতে পাই ...... ‘ ঠিক ঠিক ঠিক ৷’ দীপ্তি যেন ঝরে পড়ে ঘরে দেখো কান্ড, ওই তো দেওয়ালের কোণে ...... চেয়ে থাকা টিকটিকি, ওই সব জানে .... ৷   ©@arunmukherjee