পোস্টগুলি
ডিসেম্বর, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
মনের ভাবনা
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মনের ভাবনা দিপালী মজুমদার তুমি আসবে বলে আসোনি । কথা দিয়েছিলে কথা রাখোনি । এইরকম তো ঘটতেই থাকে..... প্রতিনিয়ত কতজনের জীবনে । তাতে কারই বা কী এসে যায় ! আসে আসে, সে যে মন দিয়েছিলো ভাবেনি সে - এরকম ঘটতে পারে। একদিন সারাদিন অপেক্ষারত হঠাৎই এক বার্তা এলো যে তুমি পারবে না আসতে। কি প্রয়োজন ছিল দিনের পর দিন অযথা সময় নষ্ট করার ? কত সময়, মনের গভীরে ক্ষত তোমার কি বা আসে যায়? এখনো সে ভেবেই চলে যদি আসে, ফিরিয়ে দেবো তাকে । চিন্তারা সব এলোমেলো জীবন বড় অগোছালো । জীবনের কী কোনো মূল্যই নেই? যখন মন চাইবে তখন বলবে কথা যখন চাইবে না তখন বলবে না ? তুমি ভেবেছো তোমার ইচ্ছাতেই সব চলবে? না বন্ধু, আর সে হয়না। এখন দিন বদলের পালা এখন সেই মোহ এবং দুর্বলতা কোনোটাই আর বসে নেই । সময় বহমান, চলছে আপন গতিতে...... নীরবতা মানেই দুর্বলতা নয় জানবে সেটা তোমাকে অবজ্ঞা করা। এইভাবেই ঘটে চলেছে একটার পর একটা মন আর সংসার ভাঙ্গার খেলা । আর কতদিন এই সহনীয়তা চলবে ? শিকল খুলে আমরা বেরিয়েছি চলার পথ আরও মসৃণ তো হবেই। মনের জোরে সকল অবজ্ঞা দূর করে এগিয়ে চলতে হবে নতুন দিনের সন্ধানে। (c...