পোস্টগুলি

অক্টোবর, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

গোপী তালাব

ছবি
  গোপী তালাব অরুণ কুমার মুখোপাধ্যায় গুজরাট ভ্রমণে গেলে গোপী তালাব অবশ্যই যাবেন। অতি মনোরম স্থান। পুষ্করিনীর দুই পাড় সুন্দর করে বাঁধানো। দুই দিকেই সিঁড়ি আছে। সিঁড়ি দিয়ে নেমে এই পবিত্র জল স্পর্শ করা যায়। গোপী তালাব দ্বারকা থেকে ২০ কিমি দূরে অবস্থিত।   এখান থেকে ৫ কিমি দূরে নাগেশ্বর জ্যোতিরলিঙ্গ মন্দির দেখতে যেতে পারেন। শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন থেকে দ্বারকাতে চলে এলেন তখন সখী গোপিরা এই বিচ্ছেদ মেনে নিতে পারলেন না। কথিত আছে তারাও দ্বারকাতে এসে শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করেন। শারদ পূর্ণিমার দিনে রাস উৎসব উদযাপন করেন। তারপর এই জলাশয়ে আত্মবিসর্জন দেন ও শ্রীকৃষ্ণে বিলীন হয়ে যান। এখানকার মাটি অতি সুন্দর মসৃণ হালকা হলুদ বর্ণের। এই স্থানের মাটিতে শ্রী কৃষ্ণের পদ স্পর্শ রয়েছে। স্থানীয় মানুষের বিশ্বাস এই পবিত্র মাটি অঙ্গে মাখলে অনেক অসুখ সেরে যায়। গোপী চন্দনের তিলক কপালে পরলে শরীর ঠাণ্ডা হয়, মন শান্ত হয়। এই মাটিকে গোপী চন্দন বলা হয়। গোপী তালাবের আশেপাশে অনেক দোকান আছে। সেখানে এই মাটি বিক্রি হয়।  বহু পর্যটক এখানে বেড়াতে আসেন। পুকুরটিতে প্রচুর মাছ ও পানকৌড়ি দেখা যায়। ...

খোঁজ

ছবি
  জয়ন্ত ব্যানার্জি  মন বাউল ঠিক খুঁজে নেবে নিজের বসতের ঠিকানা, পাহাড়, নদী, সাগর-ধারের আনাচ কানাচ, তার জানা। হদিসটা ঐ মন-বারান্দার, খুঁজতেই বেলা শেষ, যেথা হ'তে দেখতে চাওয়া, আকাশ-সাগর দেশ। শুকনো মাঠের তেষ্টা ভরা, এক মন উচাটনে,  হেসে ওঠে খিলখিলিয়ে, আসমান-ভাঙা বরিষণে। ভরা নদীর দু'পাড় ছাপানো, যৌবন বেপরোয়া,  ভাসায় মনের শুকনো মাঠের, জীর্ণ-দীর্ণ কায়া । শরত ভোরের শিউলি-বাতাস গাইছে আগমনী, আকাশ গাঙে পাল তুলেছে, মনের জাগরণী। শীত দুপুরের কমলা রোদে জাগে নতুন সুর, রাতের জমাট শহর গ্রামের ঘুমের স্বপনপুর। বারোমাস্যার রোজনামচায় মনের বাগান সাজে, দুখের আগুন সুখের বর্ষা আপন খেয়ালে ঝরে। বাউল মনটা খুঁজে ফেরেই, ঠিকানা তার গানে, একতারা-সুর শুধিয়ে চলে জীবনখানির মানে।

Recitation by Dipali Majumder

ছবি
 

তুমি এলে ফুলটি ফোটে

ছবি
  অরুণ কুমার মুখোপাধ্যায় সময় যেন থমকে দাঁড়ায় তোমার আসার পথটি চেয়ে উদাস মনে ঝিলিক লাগে যেই নুপুর বাজে তোমার পায়ে। কাশের বনে দোলন লাগে তোমার আসার খবর পেয়ে আকুল প্রাণে মাদল বাজে আনন্দে মন ওঠে গেয়ে। তুমি এলে ফুলটি ফোটে ভোমরা এসে গান গেয়ে যায় অবুঝ মনে পলাশ ফোটে তোমার হাতের মিষ্টি ছোঁয়ায়। (c)@arunmukherjee 2020

ওরাও প্রেমিক হয়

ছবি
কালীপদ চক্রবর্তী, নতুন দিল্লি অবাক লাগে দেখে, যখন পাড়ার বদমাশ গুণ্ডাটা  প্রেমে পাগল হয়ে সকলকে শান্তির বাণী শোনায়, পাড়ার দুষ্টু ছেলেটা হঠাৎ করেই শান্ত হয়ে যায়  বন্ধুরা বুঝতে পারে, ও প্রেমে পড়েছে। দৈনিক কাগজের হেডলাইন পড়ে অবাক হই,  “কুখ্যাত খুনি পুলিশের গুলিতে নিহত,  জামার বুক পকেটে পাওয়া গেছে  শুকিয়ে যাওয়া গোলাপের কিছু পাপড়ি”।   ওয়াগন ব্রেকার বর্ষাতিয়াকে দেখেছিলাম, পাড়ার মেয়ে রুমির লজ্জা বাঁচাতে, কিন্তু লজ্জা পেলেন বিধাতাও যখন নির্ভয়াকে বাঁচাতে কেউ এলনা দেখে। ভবা পাগলাটা নাকি ভালবাসার জন্যই পথে নেমেছিল আমিও নেমেছি তবে ওর সাথে পার্থক্য আমার একটাই সে তার হারানো ভালবাসা খুঁজতে পথে নেমেছিল  আর আমি পাওয়া ভালবাসা হারাতে এসেছি।                   

রসদ

ছবি
  অরুণ কুমার মুখোপাধ্যায় ঘুরে বেড়ায় অনেকেই ভোরবেলায়..... তেপান্তরের মাঠে আধো জাগরণে, লালপরী বা নীলপরীর খোঁজ পেতে। কারণ রাত ও দিনের সন্ধিক্ষণে তাদের আগমন নাকি ঘটে মর্তে, ভাবে, তাদের দেখা পেলেই একবার রূপকথার মতো হবে সংসার। জীবন কাটবে মেঘের ভেলায় ভেসে, কান্নাকাটি ভুলে, কেবল হেসেহেসে। তবে উঁকি দিলে মনের জানালায়..... দেখবে শুধু লাল বা নীলপরী নয়, সাতরঙা পরী বসে আছে হাসি মুখে, হাত মেলে সম্মুখে। তবু না জেনে কেবল খোঁজা দূরে কাছে.... মনের রসদ যে মনের মাঝেই আছে। (c)@arunmukherjee2018

শরতের আকাশ

ছবি
  অরুণ কুমার মুখোপাধ্যায় উদাসীন ঐ আকাশের মুখে উজ্জ্বল আলোর ছটা  সূচনা করে শরতের আগমনী। পেঁজা মেঘের আড়ালে জাগে অরূপ, গভীর নীলের ক্যানভাসে হাসে লাজুক সায়ন্তনী । দ্রিমি দ্রিমি বাজে মেঘের গর্জনে বরষার বিদায়ের সঙ্গীত, বাজে শারদ আমন্ত্রণী। কাশের বনে জাগে হিল্লোল খেলা করে নৃত্যের বিভঙ্গ, খুলে যায় পদ্মের আবরণী। কৈলাসে বাজে ডমরুর নাদ বীণার তারে ওঠে ঝঙ্কার আকাশে বাতাসে ছড়ায় আনন্দের ধ্বনি। ধরায় মানুষ অসহায় আজ মহামারীর অনল গ্রাসে….. মায়ের আশিসেই ছিঁড়বে এ বন্ধনী। শারদ প্রভাতে আশার আলোয় কাটুক অন্ধকার, দূরে চলে যাক সব অশনির ঘূর্ণি। ©@arunmukherjee 2020

রাতের রূপকথা

ছবি
অরুণ কুমার মুখোপাধ্যায় চোখের পাতায় রাত্রি নেমে দিয়ে যায় মদিরতার চুম্বন স্বপ্ন এসে জানিয়ে যায় উষ্ণতার আবেদন। গভীর রাতে ঘুম ভেঙে গেলে নাড়া দেয় কোনো অনুভবি স্পর্শ উত্তাল কোন ঢেউয়ের দোলায় ভেসে যায় নোঙরের অভিকর্ষ। ওষ্ঠে যেন কে দিয়ে যায় কৈশোরের অনাঘ্রাত ঘ্রাণ দুষ্টু হাতের মিষ্টি পরশে বেজে ওঠে অবুঝ প্রেমের তান। রাত যত বাড়ে অপ্সরারা আসে ভিড় করে চারপাশে সারারাত ধরে গভীর আবেশে জড়ায় বাহুপাশে। ©@arunmukherjee2020

কবিতার অন্তঃপুরে

ছবি
       অরুণ কুমার মুখোপাধ্যায় হৃদয়ের কোন অতল গভীরে জরে যাওয়া শব্দেরা মধুর কাব্য হয় ! বহুদূর থেকে ভেসে আসা সুর কেমন করে কবিতায় মিশে যায় ? অনেক কথার ভীড়ে রয়ে গেছে সে কোন কথা.... এখনো বলা হয়নি যা । চলে এসো আজ আকাশের নীচে সমুদ্রে পাতি শয্যা । শুনি কান পেতে অভিমানী হয়ে কারা যেন কাঁদে রাতে ঝরা কুঁড়িরা কবিতাকে ডাকে কোনো শেষ রাতে স্থান পেতে অন্তরাতে। (c)@arunmukherjee2019

এলোমেলো ভাবনাগুলো

ছবি
  অরুণ কুমার মুখোপাধ্যায় যে ভাবেই তুমি জীবনকে দেখো হয় না তা বিভাজ্য মোহনায় এসে নদী ফেলে যায় নুড়ি পাথরের রাজ্য।।

মূলাজোড়ের কালীবাড়ী

ছবি
  অরুণ কুমার মুখোপাধ্যায় ২/১০/২০২০ আজ সন্ধ্যায় ঘুরে এলাম উত্তর ২৪ পরগনা জেলার শ্যামনগরে অবস্থিত মূলাজোড়ের কালীবাড়ী। দক্ষিণেশ্বর থেকে ২৪ কিলোমিটার দূরত্ব। শ্যামনগর স্টেশনে নেমে পায়ে হাঁটা দূরত্ব। ৪০০ মিটারের মত হবে। দু'শ বছরেরও বেশি প্রাচীন এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের ভাই গোপী মোহন ঠাকুর  বাংলার পঞ্জিকা অনুসারে ১২১৯ সালে। মন্দিরের দেওয়ালে এমনই লেখা আছে। গোপীমোহন ঠাকুরের একটি ছবি সেখানে আছে।  মন্দিরের চাতালে ও মায়ের মন্দিরের ভেতরে ছবি তোলা কঠোর ভাবে নিষিদ্ধ।সেই কারণে মন্দিরের ভিতরের কোনো ছবি দেওয়া সম্ভব হলো না।  গোপীমোহনের পিতা পাথুরিয়াঘাটার ঠাকুর বাড়ির দর্পনারায়ন ঠাকুর।  গোপীমোহনের কন্যা ব্রহ্মময়ীর ৮ বছর বয়সে বিবাহ হয়। দুর্ভাগ্যবশত আহিরীটোলার ঘাটে পালকিতে  বসে স্নান করার সময়ে জলে ডুবে তার মৃত্যু হয়। এই ঘটনায় গোপীমোহন খুবই শোক পান।  কথিত আছে রাত্রে তিনি স্বপ্নে মা কালীর নির্দেশ পান যে মুলাজোড়ের কাছে গঙ্গার ঘাটে তার মৃতদেহ পাওয়া যাবে। সেই মত অনুসন্ধানে পরের দিন তার দেহের খোঁজ পাওয়া যায়। অন্য মতে স্বপ্নে গোপীমোহন ...

ধরো হাত

ছবি
অরুণ কুমার মুখোপাধ্যায় দ্বন্দগুলো কি ছন্দে বাঁধা যায়? বৃথাই চেষ্টা দুই মেরু মেলাবার তার চেয়ে ভালো গান্ডিবে দেওয়া টংকার সাহস বাড়ে মুখোমুখি দাঁড়াবার। ভাত কাপড়ের হুতাশন আর রাজপ্রাসাদের বৈভব দূরবীন দিয়ে খুঁজে দেখা গ্রহ সততা আজ দুর্লভ। ভালোবাসা আজ হারিয়েছে আলো কেঁদে ফেরে রূপকথা চাঁদির শব্দ ছড়ায় দীপ্তি সুরায় জুড়োয় ব্যাথা! বেনিয়ারা আজ রথের সারথি মোচ্ছবে তারা ব্যস্ত ডুবছে মানুষ ঘূর্ণিপাকে উদ্ভ্রান্ত, ভীত, সন্ত্রস্ত। উচ্চ নীচের গণ্ডিটা ভেঙে উঠে এসো সন্ন্যাসী তৈরী সবাই-হাতে হাত ধরো এক তরীতেই ভাসি। (c)@ arunmukherjee2019)

এলোমেলো ভাবনাগুলো

ছবি
 অরুণ কুমার মুখোপাধ্যায়