পোস্টগুলি

একান্তে

ছবি
  অরুণ কুমার মুখোপাধ্যায় ভাবনাগুলোর চোরা পথে নেইকো নিয়ন আলো তাইতো আছি ভালো। অন্ধকারে আবছায়াতে শুধুই সাদা কালো। কোলকাতা (c)@arunmukherjee2023

হয়তো মনে পড়বে

ছবি
  বাদল চন্দ্র বাগ যদি পুজোর কটা দিন আমাকে মনে পড়ে একটু চোখের জল ফেলো, নীরবে নিভৃতে,  কোনো এক আঁধারে, অতীতের দিনগুলি ভেবে কোনো এক মুহুর্তে, যেন একটু ভেবো। সময় তো কাহারো নয়,  শুধু বয়ে চলে যায় রেখে যায় যত স্মৃতি আর বলে যায়, শুধু তাই নিয়ে থেকো। এ জগতে কি পেলে আর কি পেলে না তা নিয়ে ভাবার সময় কোথায়, যে টুকু সময় আছে, করার আছে অনেক কাজ। হয়তো শেষ হবে না সারা জীবনেও শুধু করে যেতে হবে, তাই করি কাজ। ঈশ্বরের কাজ, তাই নিয়েই এখন ভাবি। আর সবতো বেকার কাজ। কোথায় যে শেষ এর তার কোনো ঠিকানাই নেই চলে যেতে হবে, তাই যাচ্ছি মাথায় হাজারো চিন্তা নিয়ে। সমাধান খুঁজেই যাচ্ছি যতই করি, সমস্যা যায় বেড়ে কি আর করবো, এখানে আসা মানেই শুধু কাজ করে যাও, ব্যস্ত থাকো নিজেকে নিয়ে। (c)@badalchbag2023 ছবি: সংগৃহীত কবি পরিচিতি বাদল চন্দ্র বাগ জন্ম: ২৮ শে ফেব্রুয়ারি, ১৯৫৫ উত্তর ২৪ পরগনার ইটালগাছা গ্রামে জন্ম ও বেড়ে ওঠা। পরবর্তীকালে কর্মজীবনে ব্যাঙ্কের প্রবন্ধক পদে থাকাকালীন বিভিন্ন রাজ্যের বহু গ্রাম গঞ্জে থাকার সুবাদে মানুষ ও প্রকৃতির সংস্পর্শে আসেন। তারই উত্তরণ ঈশ্বর ও প্রকৃতি প্রেমে। সেই ভাবনা...

আগামীকালের কবিতা

ছবি
আগামীকালের কবিতা  অরুণ কুমার মুখোপাধ্যায় মনপাখি তুই এ ডাল ও ডাল  উড়ে কেন বেড়াস  জানিস কি তুই ফাঁদ পেতেছে  তেপান্তরের উদাস? উদাস হলো রসিক পাগল  চলেছে জাল বুনে  মিষ্টি প্রেমের বুনন দিয়ে  মনের কোণে কোণে ।  কোন দুটি মন পড়বে ধরা প্রেমের বাহুডোরে  জেগে থাকিস আজ সারারাত  জানবি কাল ভোরে।  (c)@arunmukherjee 2023

উত্তুরে হাওয়া

ছবি
  উত্তুরে হাওয়া  অরুণ কুমার মুখোপাধ্যায়  ছবি: সংগৃহীত বাড়িতে অতিথি সমাগম হয়েছে। চারদিক গমগম করছে। পৌষ সংক্রান্তি মানেই পিঠেপুলি আর পায়েস। পাটালি গুড়ের গন্ধ। দুয়ারে আলপনা। সকালে সূর্যদেবের কাছে প্রার্থণা। আর আছে ঘুড়ি ওড়ানো।   আমার ভাইপো সানি হালকা আওয়াজে হিন্দি গান চালিয়েছে। মা রান্নাঘরে ব্যস্ত। রাঙা কাকিমার বাতের ব্যথা বেড়েছে। বসে বসেই সব তদারকি করছেন। পানের জর্দা ফুরিয়েছে। মন্টুকে আনতে বলেছেন। কিন্তু সে এখনো ফিরছে না। মন্টু হলো পাশের বাড়ির লালটুদার ছেলে। সে গেছে ঘুড়ি কিনতে। আসার সময় পিনাকিদার দোকান থেকে পান আর জর্দা আনবে। ঘুড়ির ব্যাপারটা রাঙা কাকিমা জানেন না। নেশাও বাড়ছে। মেজাজও বাড়ছে। এমন সময়ে লাল্টুদার আগমন। ' হ্যাঁ গো লাল্টু, তোমার ছেলেকে পান আর জর্দা আনতে পাঠালাম। ভুলে গেলো নাকি?  লাল্টুদা রসিক মানুষ। রাঙা কাকিমার অনেক ব্যাপারের মুশকিল আসান । বললেন যা গরম পড়েছে পান চান করতে গেছে। চান সেরে তবে তো আসবে। রাঙা কাকিমা মুখ বেঁকিয়ে বললেন তোমার সবেতেই মস্করা। কি দিনকাল পড়লো। পোষ মাসের শেষ কে বলবে। যা গরম। ঘোর কলির আর দেরি নেই। ইতিমধ্যে ...

Speech by Dr.B M Hegde on Coconut oil

ছবি

অথ জীবন কথা

ছবি
অরুণ কুমার মুখোপাধ্যায়  কাজের সময়ে কাজী আর কাজ ফুরোলেই পাজি অন্তরালের কঠিন চালে  জীবনটা এক বাজি। রঙমহলের আনাচ কানাচ টুকরো কাঁচে ভরা যৌবনের মেকি মায়ায় হাসছে দেখো জরা। বিদ্যে বুদ্ধি চুলোয় গেলো জালিয়াতির রমরমা জীবন জুয়ার পানশালাতে বাদ্যি বজায় খানসামা । একলা প্রদীপ দিচ্ছে আলো আলোর নিচেই অন্ধকার বেহাগেরই করুণ সুরে মন খারাপের সুরবাহার । ঝড়ের আগের শূন্যতাকে ভাবছে যারা খেরোর খাতা জ্বলবে তারা, তুলবে মাথা কচি পাতার অস্মিতা।। (c)@arunmukherjee 2023

In Conversation with Eminent Scientist Dr Bipul Saha

ছবি