পোস্টগুলি

জানুয়ারি, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

স্মৃতিচিহ্ন

ছবি
  স্মৃতিচিহ্ন পৃথ্বীজিৎ বর্ধন।   বাস থেকে নেমে বাড়ির প্রায় দোরগোড়ায় চলে এসেছিল সুমনা। হঠাৎ খেয়াল হল ঘড়িটা হাতে নেই।  মাথায় আকাশ ভেঙে পড়ল। ওটা যে মায়ের একমাত্র স্মৃতিচিহ্ন ছিল। তক্ষুনি বাস-স্টপ পর্যন্ত ভাল করে খুঁজতে খুঁজতে গেল, যদি রাস্তায় পড়ে গিয়ে থাকে। পেল না।  মা’র মৃত্যুর পর থেকে  সুমনা একদিনের জন্যও ঘড়িটা হাতছাড়া করেনি। ওটার মধ্য দিয়েই ও যেন  মায়ের পরশ অনুভব করে।  বাবার কথা খুব একটা মনে পড়ে না, কারণ বাবার মৃত্যুর সময় সুমনার বয়স ছিল মাত্র পাঁচ আর ভাইয়ের তিন। পরে জেনেছিল, বাবার চিকিৎসার খরচ মেটাতে গিয়ে মায়ের গয়নাগাটি কিছুই অবশিষ্ট নেই, শুধুমাত্র সেই হারটা সুমনার মা যখের ধনের মতো আগলে রেখেছিলেন যেটা দিয়ে  সুমনার ঠাকুরমা বৌমার মুখ দেখেছিলেন।  স্বামীর অকালমৃত্যুর পর আটপৌরে গৃহবধূ, সুমনার মা বাপের বাড়ির  সামান্য আর্থিক সাহায্য আর নিজের বিএ পাশ বিদ্যা সম্বল করে কঠিন জীবন-যুদ্ধে অবতীর্ণ হলেন। পড়াশোনায় বেশ ভালো ছিলেন সুমনার মা। আস্তে আস্তে টিউশনিতে নামডাক হল। উদয়াস্ত টিউশনি আর সেলাই- ফোঁড়াই করে কষ্টেসৃষ্টে ছেলে-ম...

সবুজ প্রেম

ছবি
  সবুজ প্রেম সত্যেন সরকার সবুজ! তোমার নৈসর্গিক রূপ দেখি আমি অপলকে একাত্ম হয়ে, কি নিবিড় বিহ্বলতায় আচ্ছন্ন আমার চোখ। তুমি ছেয়ে আছো পাহাড়ে  যেখানে গাছের সারি উন্নতমস্তকে চেয়ে আছে চন্দ্র সূর্যের দিকে। কত প্রেমিক হয়েছে পাগল রূপে তোমার মুগ্ধ হয়ে। রেখে গেছে ভালবাসা যত্ন করে কবিতার পাতায় পাতায়। আমিও তাদের মত আমার যাত্রাপথে তোমাকে সঙ্গী করে চেয়ে আছি মুগ্ধ নয়নে। কবি সত্যেন সরকারের সম্প্রতি প্রকাশিত গীতি কাব্য সংকলন গীতিমালা।  

মাঝ রাতে ঘুম ভেঙে যায়।।

ছবি
Singer : Amitabha Mukherjee Tabla:    Nabakumar Chatterjee

গ্রামের নাম খোয়াবগাঁ

ছবি
  গ্রামের নাম খোয়াবগাঁ রমেন্দ্র রায়চৌধুরী নামটি বড় মায়াময়। একসময়ে এ গাঁয়ের নাম ছিল লালবাজার। শহুরে মানুষের কাছে প্রশাসনিক কঠিন আবরণ। প্রখ্যাত শিক্ষাবিদ ও সাহিত্যিক শ্রীযুক্ত শিবাজী বন্দ্যোপাধ্যায় এ গাঁয়ের  নাম দিলেন খোয়াবগাঁ।  এই গাঁ স্বপ্নের নয় বাস্তবের মাটিতে স্বপ্ন দেখায়। সালটা ২০১৮ শিল্পী মৃণাল মন্ডল এখানকার আদিবাসী ১৩টি লোধা পরিবারকে বাঁচার নতুন পথ দেখিয়েছেন, বরং বলা যেতে পারে গ্রামবাসীদের নিজেদের ক্ষমতার প্রতি বিশ্বাস জাগিয়ে নতুন স্বপ্ন দেখিয়েছেন। শ্রীযুক্ত শিবাজী বন্দ্যোপাধ্যায়ের দেওয়া নামের সার্থকতা এখানেই।  গ্রামটি কিন্তু খুব দূরে নয়। ঝাড়গ্রাম স্টেশনের পুব পাড়ের রেললাইনের সমান্তরাল কিছু দূর গেলেই পুলিশ ব্যারাকের দেওয়াল সংলগ্ন লালমাটির যে রাস্তা পুব দিকে চলে গেছে ওই রাস্তা বরাবর ১০ কিঃমিঃ গেলে আপনাকে সেই স্বপ্নময় গ্রামের দিশা  দেখাবে।  পথটিও খুবই সুন্দর । দুপাশের বাঁশঝাড় মাথায় মাথায় যেন অধরসুধা পান করছে।  এইতো দুবছর আগেও এগ্রাম ছিল দীনতার প্রতিমূর্তি। সরকারী সাহায্য বা উন্নয়নের কোন ছোঁয়া এখানে পৌঁছায়নি। শিল্পী মৃণাল মন্ডল এখানকার লোধা সম্...