পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
ছবি
                           ভোরের কবিতা                অরুণ কুমার মুখোপাধ্যায় রোজ তারা আসে ভোরের বেলায় ডানার শব্দ তুলে বকম বকম তাল ঠোকে তারা মান অভিমান ভুলে। দানা ছড়িয়ে চুপ করে দেখি কথাকলির রঙ্গ সাজানো বাগানে আলো ফুটে ওঠে ফুলেরা অনুষঙ্গ। কত খুনসুটি আবেগ মাখানো গায় তারা কত গান রূপকথারা চুপ করে শোনে সোনামন কলতান । (c)@arunmukherjee2018 
ছবি
     অরুণ কুমার মুখোপাধ্যায়

ভাবনার তরঙ্গ

ছবি
ভাবনার তরঙ্গ অরুণ কুমার মুখোপাধ্যায় পাঠক কম লেখক বেশী কবিতার ছড়াছড়ি অন্তমিলের ভাবনাগুলো খাচ্ছে গড়াগড়ি । উপন্যাসের কদর কোথায় ধৈর্য্য নেইকো পড়ার গল্প মিশেছে পরমাণুতে বামন রূপ ছড়ার। দু'মলাট আজ ব্রাত্য হয়েছে শব্দ মেলেছে ডানা কর্ণ কূহরে  তরঙ্গ ভাসে মুঠোফোনে দেয় হানা । সন্ধ্যে হলেই ইথারে ভাসে কাগজ কলম আসর..... মন্দের ভালো, তবুওতো আছে গল্প বলার দোসর। (c)@arunmukherjee2020

হৃদয়ের অন্তরালে

ছবি
  অরুণ কুমার মুুুুুুুখোপাধ্যায়             অস্তগামী সূর্য মিলায়             উন্মুখ  দিগন্তরেখায়      নীড়ফেরাদের ব্যস্ত কোলাহলে        সময়ের স্ত্রোত অকূল অন্তহীন......        শপথের পোত তীর খুঁজে পায়           আকুল হৃদয়ের অন্তরালে ।         (c)@arunmukherjee2020

ভোরের গান

ভোরের গান অরুণ কুমার মুখোপাধ্যায় কে যেন গাইছিল গান গুনগুনিয়ে নদীর ধারে পিপল গাছের ছায়ায় .... ভোরের বেলায়। ছলাৎ ছলাৎ শব্দ জলের দিচ্ছিল তাল লয় মিলিয়ে সূর্যোদয়ের আশায়। উষা তার আগমনী জানান দিলো পাখির কলতানে - সারা আকাশ জুড়ে..... আর একটা দিন দিনলিপির পাতায়। কেমন সে সুর - কজন বোঝে রাগ রাগিনীর মানে.... কেই বা বুঝতে চায় ! অভিলাষার আঁচল ধরে চলার পথে পথিক ফিরে চায়.... আনমনা মন ব্যস্ত জটিলতায়। (C) arunmukherjee2018  

এই তো জীবন

ছবি
    বৃষ্টি রোদের মিশেল  দিয়ে কান্না হাসি  অভিমানের অচিন মায়ায় ভাসছে যত দূর আকাশে মেঘের মাঝে  চিলের মত জীবনটাকে তাইতো এত ভালোবাসি অরুণ কুমার মুখোপাধ্যায়                                              

মুখোশের আড়ালে

ছবি