পোস্টগুলি
জুলাই, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
জলপথে মায়াপুর
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
জলপথে মায়াপুর দিপালী মজুমদার বাঙালী মাত্রই ভ্রমণপিপাসু। যদি কেউ বেড়ানোর গল্প শুরু করে তাহলে তো কথাই নেই। চলবে জোর আলোচনা। যাই হোক এরকম ই একটা সুন্দর ছোট্ট ভ্রমণের কাহিনী শোনাব। আপনারা জানেন কিনা জানিনা মিলেনিয়াম পার্ক থেকে মায়াপুর লঞ্চ সার্ভিস চালু হয়েছে। জলপথে ভ্রমণ এক বিচিত্র অভিজ্ঞতা।আমার ভ্রমণের কাহিনী হল ঐ সংস্থার তৃতীয় লঞ্চ ট্রিপ। অনলাইন বুকিং করা যায়। টিকিটের মূল্য সর্বসমেত ৬৫০০ টাকা। গ্রুপেও বুকিং করা যায় আবার ব্যাক্তিগত ভাবেও করা যায়। আমাদের ছয় জনের আলাদা টিকিট কেটে রুম বুকিং করা ছিল। লঞ্চে মোট আঠাশ জন সিনিয়র সিটিজেন এর গ্রুপ ছিল। গত ১৮ই জুলাই সকাল দশটায় মিলেনিয়াম পার্ক এ জমা হলাম। শিপিং কর্পোরেশনের অফিসের উল্টোদিকে যে জেটি সেখান থেকেই লঞ্চ ছাড়বে। সকলেই খুব উত্তেজিত। বেলা এগারোটার সময় লঞ্চ ছাড়ার কথা। যথাসময়ে সকলেই উপস্থিত এবং ছেড়েও দিল। তারপর চা এর সাথে কিছু স্ন্যাকস সরবরাহ করা হল। বেশ ফ্রেশ লাগার পর অনেকেই ছাদে চলে গেলাম। বর্ষাকাল হলে কি হবে বৃষ্টির কোনও দেখা নেই। তবে আবহাওয়া খুব সুন্দর,হালকা মেঘ, ফুরফুরে হাওয়ায় মন উতলা। ছবি: সংগৃ...