দুঃখ বিলাস
দুঃখ বিলাস দুর্বার তোমার মন-অলিন্দ বড়ো একা, সে যে গন্ধরাজ, গন্ধে মাতোয়ারা, চাঁদনী-ভাষে বুকে আল্পনা লেখা, ছোঁয় না যাদের কেউ, তুমি ছাড়া। তোমার ঐ চোখদুটি বড়ো একা, চলাফেরার পথে অনেককেই যায় দেখা, চকিত দৃষ্টে অথবা দীর্ঘক্ষণের দেখায়, পড়তে পারে না যে, তোমার নিঃশব্দ ব্যথায়। তোমার সুখ আজ দুখের অপর নাম, তোমার আহত হওয়ায়, নেই কোনো সান্ত্বনার নাম। তাই তো একাই থাকা, ক্ষণিক যত সুখে, জানা কথাই, বিচরণ হবে অলিন্দে, চির দুখে।