কবিতার অন্তঃপুরে

     



অরুণ কুমার মুখোপাধ্যায়


হৃদয়ের কোন অতল গভীরে

জরে যাওয়া শব্দেরা

মধুর কাব্য হয় !


বহুদূর থেকে ভেসে আসা সুর

কেমন করে

কবিতায় মিশে যায় ?


অনেক কথার ভীড়ে

রয়ে গেছে সে কোন কথা....

এখনো বলা হয়নি যা ।


চলে এসো আজ

আকাশের নীচে

সমুদ্রে পাতি শয্যা ।


শুনি কান পেতে

অভিমানী হয়ে

কারা যেন কাঁদে রাতে


ঝরা কুঁড়িরা কবিতাকে ডাকে

কোনো শেষ রাতে

স্থান পেতে অন্তরাতে।


(c)@arunmukherjee2019













মন্তব্যসমূহ

  1. কবিতার ঝরে যাওয়া অস্পুটিত শব্দরা কাব্যের বুকে একেছে তাদের অভিমানী হৃদয়ের ছবি 💖

    উত্তরমুছুন
  2. কবিতার ঝরে যাওয়া অস্পুতিট শব্দরা কাব্যের বুকে একেছে তাদের অভিমানের ছবি 💖

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বপ্নবিলাস

হৃদয়ের অন্তরালে