মনের ভাবনা
মনের ভাবনা
দিপালী মজুমদার
তুমি আসবে বলে আসোনি ।
কথা দিয়েছিলে কথা রাখোনি ।
এইরকম তো ঘটতেই থাকে.....
প্রতিনিয়ত কতজনের জীবনে ।
তাতে কারই বা কী এসে যায় !
আসে আসে, সে যে মন দিয়েছিলো
ভাবেনি সে - এরকম ঘটতে পারে।
একদিন সারাদিন অপেক্ষারত
হঠাৎই এক বার্তা এলো যে
তুমি পারবে না আসতে।
কি প্রয়োজন ছিল দিনের পর দিন
অযথা সময় নষ্ট করার ?
কত সময়, মনের গভীরে ক্ষত
তোমার কি বা আসে যায়?
এখনো সে ভেবেই চলে
যদি আসে, ফিরিয়ে দেবো তাকে ।
চিন্তারা সব এলোমেলো
জীবন বড় অগোছালো ।
জীবনের কী কোনো মূল্যই নেই?
যখন মন চাইবে তখন বলবে কথা
যখন চাইবে না তখন বলবে না ?
তুমি ভেবেছো তোমার ইচ্ছাতেই সব চলবে?
না বন্ধু, আর সে হয়না।
এখন দিন বদলের পালা
এখন সেই মোহ এবং দুর্বলতা
কোনোটাই আর বসে নেই ।
সময় বহমান, চলছে আপন গতিতে......
নীরবতা মানেই দুর্বলতা নয়
জানবে সেটা তোমাকে অবজ্ঞা করা।
এইভাবেই ঘটে চলেছে একটার পর একটা
মন আর সংসার ভাঙ্গার খেলা ।
আর কতদিন এই সহনীয়তা চলবে ?
শিকল খুলে আমরা বেরিয়েছি
চলার পথ আরও মসৃণ তো হবেই।
মনের জোরে সকল অবজ্ঞা দূর করে
এগিয়ে চলতে হবে নতুন দিনের সন্ধানে।
(c) @ dipalimajumder2022

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন