হয়তো মনে পড়বে
বাদল চন্দ্র বাগ
যদি পুজোর কটা দিন আমাকে মনে পড়ে
একটু চোখের জল ফেলো, নীরবে নিভৃতে,
কোনো এক আঁধারে, অতীতের দিনগুলি ভেবে
কোনো এক মুহুর্তে, যেন একটু ভেবো।
সময় তো কাহারো নয়,
শুধু বয়ে চলে যায়
রেখে যায় যত স্মৃতি
আর বলে যায়, শুধু তাই নিয়ে থেকো।
এ জগতে কি পেলে আর
কি পেলে না
তা নিয়ে ভাবার সময় কোথায়,
যে টুকু সময় আছে, করার আছে অনেক কাজ।
হয়তো শেষ হবে না সারা জীবনেও
শুধু করে যেতে হবে, তাই করি কাজ।
ঈশ্বরের কাজ, তাই নিয়েই এখন ভাবি।
আর সবতো বেকার কাজ।
কোথায় যে শেষ এর
তার কোনো ঠিকানাই নেই
চলে যেতে হবে, তাই যাচ্ছি
মাথায় হাজারো চিন্তা নিয়ে।
সমাধান খুঁজেই যাচ্ছি
যতই করি, সমস্যা যায় বেড়ে
কি আর করবো, এখানে আসা মানেই
শুধু কাজ করে যাও, ব্যস্ত থাকো নিজেকে নিয়ে।
(c)@badalchbag2023
ছবি: সংগৃহীত
কবি পরিচিতি
বাদল চন্দ্র বাগ
জন্ম: ২৮ শে ফেব্রুয়ারি, ১৯৫৫
উত্তর ২৪ পরগনার ইটালগাছা গ্রামে জন্ম ও বেড়ে ওঠা। পরবর্তীকালে কর্মজীবনে ব্যাঙ্কের প্রবন্ধক পদে থাকাকালীন বিভিন্ন রাজ্যের বহু গ্রাম গঞ্জে থাকার সুবাদে মানুষ ও প্রকৃতির সংস্পর্শে আসেন। তারই উত্তরণ ঈশ্বর ও প্রকৃতি প্রেমে। সেই ভাবনার প্রতিফলন ঘটেছে কবিতায়।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন