আগামীকালের কবিতা
আগামীকালের কবিতা
অরুণ কুমার মুখোপাধ্যায়
মনপাখি তুই এ ডাল ও ডাল
উড়ে কেন বেড়াস
জানিস কি তুই ফাঁদ পেতেছে
তেপান্তরের উদাস?
উদাস হলো রসিক পাগল
চলেছে জাল বুনে
মিষ্টি প্রেমের বুনন দিয়ে
মনের কোণে কোণে ।
কোন দুটি মন পড়বে ধরা
প্রেমের বাহুডোরে
জেগে থাকিস আজ সারারাত
জানবি কাল ভোরে।
(c)@arunmukherjee 2023

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন