ভোরের কবিতা
অরুণ কুমার মুখোপাধ্যায়
রোজ তারা আসে ভোরের বেলায়
ডানার শব্দ তুলে
বকম বকম তাল ঠোকে তারা
মান অভিমান ভুলে।
দানা ছড়িয়ে চুপ করে দেখি
কথাকলির রঙ্গ
সাজানো বাগানে আলো ফুটে ওঠে
ফুলেরা অনুষঙ্গ।
কত খুনসুটি আবেগ মাখানো
গায় তারা কত গান
রূপকথারা চুপ করে শোনে
সোনামন কলতান ।
(c)@arunmukherjee2018

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন