ভাবনার তরঙ্গ
ভাবনার তরঙ্গ
অরুণ কুমার মুখোপাধ্যায়
পাঠক কম লেখক বেশী
কবিতার ছড়াছড়ি
অন্তমিলের ভাবনাগুলো
খাচ্ছে গড়াগড়ি ।
উপন্যাসের কদর কোথায়
ধৈর্য্য নেইকো পড়ার
গল্প মিশেছে পরমাণুতে
বামন রূপ ছড়ার।
দু'মলাট আজ ব্রাত্য হয়েছে
শব্দ মেলেছে ডানা
কর্ণ কূহরে তরঙ্গ ভাসে
মুঠোফোনে দেয় হানা ।
সন্ধ্যে হলেই ইথারে ভাসে
কাগজ কলম আসর.....
মন্দের ভালো, তবুওতো আছে
গল্প বলার দোসর।
(c)@arunmukherjee2020

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন