ভোরের গান
ভোরের গান
অরুণ কুমার মুখোপাধ্যায়
কে যেন গাইছিল গান গুনগুনিয়ে
নদীর ধারে পিপল গাছের ছায়ায় ....
ভোরের বেলায়।
ছলাৎ ছলাৎ শব্দ জলের
দিচ্ছিল তাল লয় মিলিয়ে
সূর্যোদয়ের আশায়।
উষা তার আগমনী জানান দিলো
পাখির কলতানে - সারা আকাশ জুড়ে.....
আর একটা দিন দিনলিপির পাতায়।
কেমন সে সুর - কজন বোঝে
রাগ রাগিনীর মানে....
কেই বা বুঝতে চায় !
অভিলাষার আঁচল ধরে চলার পথে
পথিক ফিরে চায়....
আনমনা মন ব্যস্ত জটিলতায়।
(C) arunmukherjee2018
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন