ধরো হাত


অরুণ কুমার মুখোপাধ্যায়


দ্বন্দগুলো কি ছন্দে বাঁধা যায়?

বৃথাই চেষ্টা দুই মেরু মেলাবার

তার চেয়ে ভালো গান্ডিবে দেওয়া টংকার

সাহস বাড়ে মুখোমুখি দাঁড়াবার।


ভাত কাপড়ের হুতাশন আর

রাজপ্রাসাদের বৈভব

দূরবীন দিয়ে খুঁজে দেখা গ্রহ

সততা আজ দুর্লভ।


ভালোবাসা আজ হারিয়েছে আলো

কেঁদে ফেরে রূপকথা

চাঁদির শব্দ ছড়ায় দীপ্তি

সুরায় জুড়োয় ব্যাথা!


বেনিয়ারা আজ রথের সারথি

মোচ্ছবে তারা ব্যস্ত

ডুবছে মানুষ ঘূর্ণিপাকে

উদ্ভ্রান্ত, ভীত, সন্ত্রস্ত।


উচ্চ নীচের গণ্ডিটা ভেঙে

উঠে এসো সন্ন্যাসী

তৈরী সবাই-হাতে হাত ধরো

এক তরীতেই ভাসি।


(c)@ arunmukherjee2019)





মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতার অন্তঃপুরে

স্বপ্নবিলাস

হৃদয়ের অন্তরালে