শরতের আকাশ


 অরুণ কুমার মুখোপাধ্যায়


উদাসীন ঐ আকাশের মুখে

উজ্জ্বল আলোর ছটা

 সূচনা করে শরতের আগমনী।


পেঁজা মেঘের আড়ালে জাগে অরূপ,

গভীর নীলের ক্যানভাসে

হাসে লাজুক সায়ন্তনী ।


দ্রিমি দ্রিমি বাজে মেঘের গর্জনে

বরষার বিদায়ের সঙ্গীত,

বাজে শারদ আমন্ত্রণী।


কাশের বনে জাগে হিল্লোল

খেলা করে নৃত্যের বিভঙ্গ,

খুলে যায় পদ্মের আবরণী।


কৈলাসে বাজে ডমরুর নাদ

বীণার তারে ওঠে ঝঙ্কার

আকাশে বাতাসে ছড়ায় আনন্দের ধ্বনি।


ধরায় মানুষ অসহায় আজ

মহামারীর অনল গ্রাসে…..

মায়ের আশিসেই ছিঁড়বে এ বন্ধনী।


শারদ প্রভাতে আশার আলোয়

কাটুক অন্ধকার,

দূরে চলে যাক সব অশনির ঘূর্ণি।


©@arunmukherjee 2020

মন্তব্যসমূহ

  1. যদিও আমি কবিতার বোদ্ধা নই তবুও বলব অসাধারণ কবিতা লিখেছেন ।

    উত্তরমুছুন
  2. Arun da ami parbati bolchi.Durgapujor age darun likhecho kobita ta.

    উত্তরমুছুন
  3. কবিতাটি শুধু ভালই নয়, কবি আমাদের মনে এক আশার আলো জাগিয়েছেন। আরও কবিতা পড়ার আশায় রইলাম। লিখতে থাকুন।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতার অন্তঃপুরে

স্বপ্নবিলাস

হৃদয়ের অন্তরালে