রসদ


 

অরুণ কুমার মুখোপাধ্যায়


ঘুরে বেড়ায় অনেকেই ভোরবেলায়.....

তেপান্তরের মাঠে আধো জাগরণে,

লালপরী বা নীলপরীর খোঁজ পেতে।

কারণ রাত ও দিনের সন্ধিক্ষণে

তাদের আগমন নাকি ঘটে মর্তে,

ভাবে, তাদের দেখা পেলেই একবার

রূপকথার মতো হবে সংসার।

জীবন কাটবে মেঘের ভেলায় ভেসে,

কান্নাকাটি ভুলে, কেবল হেসেহেসে।


তবে উঁকি দিলে মনের জানালায়.....

দেখবে শুধু লাল বা নীলপরী নয়,

সাতরঙা পরী বসে আছে হাসি মুখে,

হাত মেলে সম্মুখে।


তবু না জেনে কেবল খোঁজা দূরে কাছে....

মনের রসদ যে মনের মাঝেই আছে।


(c)@arunmukherjee2018



মন্তব্যসমূহ

  1. সাতরঙ্গা সেই পরী
    সোনার কাঠির ছোঁয়ায়,
    ঘুমের দেশে গিয়ে
    অলীক গল্প শোনায় !
    রুপোর কাঠির ছোঁয়ায়
    আনন্দ লোকের শেষে,
    মন ভরে থাকে মায়ায়
    ভোরের ফুলের ছায়ায় !

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতার অন্তঃপুরে

স্বপ্নবিলাস

হৃদয়ের অন্তরালে