ওরাও প্রেমিক হয়



কালীপদ চক্রবর্তী, নতুন দিল্লি


অবাক লাগে দেখে, যখন পাড়ার বদমাশ গুণ্ডাটা 

প্রেমে পাগল হয়ে সকলকে শান্তির বাণী শোনায়,

পাড়ার দুষ্টু ছেলেটা হঠাৎ করেই শান্ত হয়ে যায় 

বন্ধুরা বুঝতে পারে, ও প্রেমে পড়েছে।


দৈনিক কাগজের হেডলাইন পড়ে অবাক হই,

 “কুখ্যাত খুনি পুলিশের গুলিতে নিহত,

 জামার বুক পকেটে পাওয়া গেছে

 শুকিয়ে যাওয়া গোলাপের কিছু পাপড়ি”।

 

ওয়াগন ব্রেকার বর্ষাতিয়াকে দেখেছিলাম,

পাড়ার মেয়ে রুমির লজ্জা বাঁচাতে,

কিন্তু লজ্জা পেলেন বিধাতাও

যখন নির্ভয়াকে বাঁচাতে কেউ এলনা দেখে।


ভবা পাগলাটা নাকি ভালবাসার জন্যই পথে নেমেছিল

আমিও নেমেছি তবে ওর সাথে পার্থক্য আমার একটাই

সে তার হারানো ভালবাসা খুঁজতে পথে নেমেছিল 

আর আমি পাওয়া ভালবাসা হারাতে এসেছি। 

 



               


মন্তব্যসমূহ

  1. প্রেমে পড়া মানুষদের এক মনস্তাত্বিক বিশ্লেষণ। তারই কাব্যিক রূপ এই কবিতা।
    আরো চাই এমন সুন্দর লেখা।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতার অন্তঃপুরে

স্বপ্নবিলাস

হৃদয়ের অন্তরালে