তুমি এলে ফুলটি ফোটে

 



অরুণ কুমার মুখোপাধ্যায়

সময় যেন থমকে দাঁড়ায়

তোমার আসার পথটি চেয়ে

উদাস মনে ঝিলিক লাগে

যেই নুপুর বাজে তোমার পায়ে।


কাশের বনে দোলন লাগে

তোমার আসার খবর পেয়ে

আকুল প্রাণে মাদল বাজে

আনন্দে মন ওঠে গেয়ে।


তুমি এলে ফুলটি ফোটে

ভোমরা এসে গান গেয়ে যায়

অবুঝ মনে পলাশ ফোটে

তোমার হাতের মিষ্টি ছোঁয়ায়।


(c)@arunmukherjee 2020

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতার অন্তঃপুরে

স্বপ্নবিলাস

হৃদয়ের অন্তরালে