গোপী তালাব
গোপী তালাব
অরুণ কুমার মুখোপাধ্যায়
গুজরাট ভ্রমণে গেলে গোপী তালাব অবশ্যই যাবেন। অতি মনোরম স্থান। পুষ্করিনীর দুই পাড় সুন্দর করে বাঁধানো। দুই দিকেই সিঁড়ি আছে। সিঁড়ি দিয়ে নেমে এই পবিত্র জল স্পর্শ করা যায়।
গোপী তালাব দ্বারকা থেকে ২০ কিমি দূরে অবস্থিত।
এখান থেকে ৫ কিমি দূরে নাগেশ্বর জ্যোতিরলিঙ্গ মন্দির দেখতে যেতে পারেন।
শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন থেকে দ্বারকাতে চলে এলেন তখন সখী গোপিরা এই বিচ্ছেদ মেনে নিতে পারলেন না। কথিত আছে তারাও দ্বারকাতে এসে শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করেন। শারদ পূর্ণিমার দিনে রাস উৎসব উদযাপন করেন। তারপর এই জলাশয়ে আত্মবিসর্জন দেন ও শ্রীকৃষ্ণে বিলীন হয়ে যান।
এখানকার মাটি অতি সুন্দর মসৃণ হালকা হলুদ বর্ণের। এই স্থানের মাটিতে শ্রী কৃষ্ণের পদ স্পর্শ রয়েছে। স্থানীয় মানুষের বিশ্বাস এই পবিত্র মাটি অঙ্গে মাখলে অনেক অসুখ সেরে যায়। গোপী চন্দনের তিলক কপালে পরলে শরীর ঠাণ্ডা হয়, মন শান্ত হয়। এই মাটিকে গোপী চন্দন বলা হয়। গোপী তালাবের আশেপাশে অনেক দোকান আছে। সেখানে এই মাটি বিক্রি হয়।
বহু পর্যটক এখানে বেড়াতে আসেন। পুকুরটিতে প্রচুর মাছ ও পানকৌড়ি দেখা যায়। পরিবেশ খুবই সুন্দর।

বাহ্ ❤
উত্তরমুছুনধন্যবাদ।
মুছুনখুব ভাল লাগলো। অনেক কিছু জানতে পারলাম। বেশ সুন্দর করে লেখা।
উত্তরমুছুনধন্যবাদ।।
মুছুননতুন কিছু জানলাম ভালো লাগলো লেখাটা হলুদ দিয়ে লেখা হয়তো মাটির রং হলুদ বলে
উত্তরমুছুনধন্যবাদ।
মুছুনBah, khub sundor, Gujarat e gele ghure aabo
উত্তরমুছুনধন্যবাদ।
মুছুন