রাতের রূপকথা
অরুণ কুমার মুখোপাধ্যায়
চোখের পাতায় রাত্রি নেমে
দিয়ে যায় মদিরতার চুম্বন
স্বপ্ন এসে জানিয়ে যায়
উষ্ণতার আবেদন।
গভীর রাতে ঘুম ভেঙে গেলে
নাড়া দেয় কোনো অনুভবি স্পর্শ
উত্তাল কোন ঢেউয়ের দোলায়
ভেসে যায় নোঙরের অভিকর্ষ।
ওষ্ঠে যেন কে দিয়ে যায়
কৈশোরের অনাঘ্রাত ঘ্রাণ
দুষ্টু হাতের মিষ্টি পরশে
বেজে ওঠে অবুঝ প্রেমের তান।
রাত যত বাড়ে অপ্সরারা আসে
ভিড় করে চারপাশে
সারারাত ধরে গভীর আবেশে
জড়ায় বাহুপাশে।
©@arunmukherjee2020


দারুণ লাগলো আরো. পড়ার অপেক্ষায় রইলাম
উত্তরমুছুনধন্যবাদ।
মুছুনখুব ভাল লাগলো। এরকম কবিতা আরও পড়তে চাই। কবিতায় মাদকতার একটা স্পর্শ আছে।
উত্তরমুছুনউৎসাহিত হলাম।
মুছুনধন্যবাদ।