ছট পূজা
জীবানন্দ মুখার্জী
সনাতন শব্দের মানে চিরন্তন, শাশ্বত অর্থাৎ যার শুরু নেই বা শেষ নেই। প্রকৃতিও যে কবে শুরু হয়েছিল বা শেষ হবে কেউ জানেনা। তাই আমরা যারা নিজেদের সনাতন ধর্মাবলম্বী বলি তাও প্রকৃতির মতই চিরন্তন । এই ধর্ম বিশ্বাসও তাই প্রকৃতিকে নিয়ে।
প্রাচীন কালে আমাদের ধর্মীয় পূজাপাঠের বিষয়বস্তুও তাই প্রকৃতিকে নিয়ে। অর্থাৎ যার ওপর আমাদের জীবনের সব কিছু নির্ভর করে। তার প্রতি কৃতজ্ঞ থাকা। তাই নদী, সমুদ্র, পাহাড়, সূর্য, পবন এ সবেরই মনন চিন্তন আমরা আদি যুগ থেকে করে চলেছি।
ছট পূজা তারই নিদর্শনস্বরুপ আজও দেখতে পাই। আমরা যে যজ্ঞ করি তাতেও সেই একই কথা। সেখানে সূর্যকে উদ্দেশ্য করে আমরা বলি যে “আগুনে যা দিচ্ছি তা আমার নয় আমি তোমার দেওয়া জিনিস নিয়ে বড় হয়েছি । সেটাই তোমাকে জানিয়ে দিচ্ছি। ” এই বৈদিক যজ্ঞ, ছট পূজা এসব আমাদের প্রকৃতির প্রতি কৃতজ্ঞতার কথা মনে করায়।
আজ সায়েন্সের যে পডাশোনা তাও প্রকৃতি নিয়ে। সনাতন ধর্ম কখন কুসংস্কারগ্রস্ত ছিলনা, ছিল যুক্তি নির্ভর । সময়ের সাথে কিছু বিকৃতি এসেছে কিন্তু বিলুপ্ত হয়নি । বিকৃতির কারণ মানুষের সংকীর্ণতা , পরাধীনতা ইত্যাদি। তা সত্ত্বেও, সনাতন ধর্মে সত্য আছে যার জন্য এত কাল ধরে চলে আসছে। এটাই এর মহিমা , পৃথিবীর অন্য কোন ধর্ম এত পুরানো নয় । অলৌকিক কিছু মনগড়া গল্প বলে , বিশেষ ভাবে, আরো মহিমান্বিত করতে গিয়েই এর গরিমা আমরা নষ্ট করি। সংকীর্ণ মনের কিছু লোক নিজেদের ব্যবসা হিসেবে এই সব আজগুবী তথ্য প্রচার করে । হিন্দুদের বিভিন্ন সম্প্রদায় আর গোষ্ঠী করে , সমাজকে দূর্বল করার ফলে , আমাদের পরাধীন থাকতে হয়েছিল। তাই আমাদের সচেতন হতে হবে, প্রকৃতির রঙে মনকে রাঙিয়ে পতাকা তলে একত্রিত হয়ে নিজেদের সমৃদ্ধ করতে হবে। । যখন সকাল হয় আকাশ গৈরিক রং ধারণ করে , অন্ধকার দূর করে দেয়। তাই গৈরিক পতাকাই গুরুর মত, আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে।
ছট পূজা ঊষাকে অর্ঘ্য দিয়ে।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন