আসে দিন আসে রাত


 



আসে দিন আসে রাত

অরুণ কুমার মুখোপাধ্যায়


আলেয়ার আলো হাতছানি দেয়

জলা জংলার বনে

রাতের প্রহর পার হয়ে গেলে

মিলায় সঙ্গোপনে।


জোনাকির পাখা ঝিকিমিকি জ্বলে

একাকী মনের কোণে

ক্লান্তির ছায়া গ্রাস করে আলো

কখন যে আনমনে।


রাতের তারারা মিটিমিটি চায়

কি যে বলে কে জানে

জ্যোতিষীর চোখ খুঁজে ফেরে কথা

তারাদের অভিধানে।


সারারাত জাগে পেচক পেচকী

শব্দভেদের টানে

তারা কি জেনেছে আলোর সূত্র

দিনের আলোর মানে?



(c)@arunmukherjee 2018





মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতার অন্তঃপুরে

স্বপ্নবিলাস

হৃদয়ের অন্তরালে