সবুজ প্রেম


 

সবুজ প্রেম

সত্যেন সরকার


সবুজ! তোমার নৈসর্গিক রূপ

দেখি আমি অপলকে

একাত্ম হয়ে,

কি নিবিড় বিহ্বলতায়

আচ্ছন্ন আমার চোখ।


তুমি ছেয়ে আছো পাহাড়ে 

যেখানে গাছের সারি

উন্নতমস্তকে চেয়ে আছে

চন্দ্র সূর্যের দিকে।


কত প্রেমিক হয়েছে পাগল

রূপে তোমার মুগ্ধ হয়ে।

রেখে গেছে ভালবাসা

যত্ন করে

কবিতার পাতায় পাতায়।


আমিও তাদের মত

আমার যাত্রাপথে

তোমাকে সঙ্গী করে

চেয়ে আছি মুগ্ধ নয়নে।


কবি সত্যেন সরকারের সম্প্রতি প্রকাশিত গীতি কাব্য সংকলন

গীতিমালা।  




মন্তব্যসমূহ

  1. কবিতার মধ্যে প্রেম ও প্রকৃতির খুব সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে ।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতার অন্তঃপুরে

স্বপ্নবিলাস

হৃদয়ের অন্তরালে