স্বপ্নবিলাস অরুণ কুমার মুখোপাধ্যায় এক জটিল অঙ্কের সমাধান করতে করতে ঘুমটা ভেঙে গেলো। তাড়াতাড়ি গায়ের চাদর সরিয়ে চোখ খুললাম। বিকেল হয়ে গেছে। ইস্। অনেক দেরী হয়ে গেলো। শ্রীহরিকোটার মহাকাশ বিজ্ঞান মন্দিরের ডিরেক্টরের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মিটিং আছে সন্ধে ছটায়। চারদিকের সাদা কালোর ঝাপসা মায়াবী ঘরের দরজা খুলে মা এসে দাঁড়ালো। 'ডেকে দেবে তো।' 'কত দিন পর ভালো করে ঘুমোলি। তাই আর ডাকি নি। উঠে পড়। খেতে দিচ্ছি।' মায়ের বিদেহী মুখ আবছায়ায় মিলিয়ে গেলো। ওটাও স্বপ্ন ছিলো। স্বপ্নের মধ্যে আর এক স্বপ্ন । @(c)arunmukherjee
খুব ভালো লাগলো
উত্তরমুছুন।পুরোনো দিনের কথা আর সুর মনে পড়ে গেল।
ধন্যবাদ।
মুছুনকথা ,সুর ,গায়কী সব ই ভালো লাগলো।অমিতাভ র সুরেলা গলা এই গান কে সমৃদ্ধ করেছে।
উত্তরমুছুনএভাবে পুরোনো দিনে র মতো গান ফিরে আসুক একটু একটু করে ।
ধন্যবাদ
মুছুনKhub Bhalo laglo. May God bless you.
উত্তরমুছুনধন্যবাদ।।
মুছুন