স্বপ্নবিলাস





 স্বপ্নবিলাস

অরুণ কুমার মুখোপাধ্যায়


এক জটিল অঙ্কের সমাধান করতে করতে ঘুমটা ভেঙে গেলো।

তাড়াতাড়ি গায়ের চাদর সরিয়ে চোখ খুললাম। বিকেল হয়ে গেছে। ইস্। অনেক দেরী হয়ে গেলো। শ্রীহরিকোটার মহাকাশ বিজ্ঞান মন্দিরের ডিরেক্টরের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মিটিং আছে  সন্ধে ছটায়।

চারদিকের সাদা কালোর ঝাপসা মায়াবী ঘরের দরজা খুলে মা এসে দাঁড়ালো। 

'ডেকে দেবে তো।'

'কত দিন পর ভালো করে ঘুমোলি। তাই আর ডাকি নি। উঠে পড়। খেতে দিচ্ছি।'

মায়ের বিদেহী  মুখ আবছায়ায় মিলিয়ে গেলো।

ওটাও স্বপ্ন ছিলো। 

স্বপ্নের মধ্যে আর এক স্বপ্ন।


@(c)arunmukherjee

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতার অন্তঃপুরে

হৃদয়ের অন্তরালে