বন্ধু বাড়াও হাত
বন্ধু বাড়াও হাত
অরুণ কুমার মুখোপাধ্যায়
রূপকথারা চুপ করে থাকে
গভীর হলে রাত
চুপকথারা বাঙময় হয়
বন্ধু বাড়ালে হাত ।
রাতের গভীরে তারার মেলায়
জেগে থাকে শুধু জোনাকি
অচেনা মানুষ চেনা হয়ে যায়
কান পেতে তা শোনো কি?
মনের কথা বন্ধুই বোঝে
স্বপ্ন দেখায়, জানো কি?
না বলা কথারা পথ খুঁজে পায়
সাগর ডাকে, মানো কি?
হিজিবিজি কাটা কাগজগুলো
কবিতা হয় স্বপনে
প্রজাপতি জোড়ে এ ফুল সে ফুল
অদৃশ্য সেতুবন্ধনে।
©@arunmukherjee


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন