ছন্নছাড়া
ছন্নছাড়া
অরুণ কুমার মুখোপাধ্যায়
লোকটা কবিতায় কথা বলতো.....
ভাবতো সে সকাল থেকে সন্ধে,
লিখতো না সে কিছুই
বাস করত ভাবনার জটিল ধন্ধে।
জটাজুট নিয়ে বেসামাল হতো
পড়তো সে অবিরাম
ছেঁড়া পকেটের ফাঁক গলে যেতো
কপালে যে বিধি বাম।
শ্যামবাজারের পাঁচমাথা থেকে
হেঁটে যেতো বইপাড়া,
উবু হয়ে বসে পাতা উল্টেই
হয়ে যেতো বই পড়া।
সে যেন বইটাই গিলে খেতো....
তাতেই মিটতো খিদে,
দয়া দক্ষিণে কেউ কিছু দিলে
আওড়াত শ্লোক অনুষ্টুপের ছাঁদে।
কবি বাল্মীকির উত্তরসূরী
চেতনায় তার কাব্য
ছন্নছাড়ার জীবনকথা কি
কবিতায় কহতব্য ?
৫/২/২০২১
কোলকাতা
@(c)arunmukherjee2021

অনবদ্য ।আরো লিখে চলুন।
উত্তরমুছুনধন্যবাদ। উৎসাহ পেলাম।
মুছুনখুব ভাল লাগলো। আরও লেখা পড়ার অপেক্ষায় রইলাম।
উত্তরমুছুনধন্যবাদ।
মুছুনখুব ভাল লাগল।
উত্তরমুছুনধন্যবাদ।
মুছুন