সবজান্তা
অরুণ কুমার মুখোপাধ্যায়
অজস্র্ প্রশ্নের গভীরে লুকিয়ে থাকা ‘সত্যি’ কে
খুঁজতে গিয়ে জানলাম
কেউই কিস্যু জানিনা ৷
এটা কি -ওটা কি -কেন হয় ?
অপার বিস্ময়ে
চোখ মেলতেই না-জানাকে সযত্নে ঢেকে দিই
‘বড় হও, সব জানবে৷’
অতল গভীর- সময় না আকাশ?
ডুবুরীর কাল্পনিক পোষাকে ভেসে গিয়ে
দেখা পেলাম ধ্যানমগ্ন প্রবীণতম ঋষির৷
‘আপনি কি জানেন সব প্রশ্নের উত্তর?’
স্মিত হেসে বললেন ‘না......
সবজান্তাকে পাবে ঘরেরই কোথাও৷’
চটজলদি ঘরে ফিরে আঁতিপাঁতি খুঁজে দেখি...
এমনকি খাটেরও তলায়-
ব্যর্থ আমি নতজানু হয়ে
তাকাই মনের আয়নায়...৷
তবে কি......?
এমন সময়ে শুনতে পাই...... ‘ঠিক ঠিক ঠিক ৷’
দীপ্তি যেন ঝরে পড়ে ঘরে
দেখো কান্ড, ওই তো দেওয়ালের কোণে......
চেয়ে থাকা টিকটিকি, ওই সব জানে....৷
©@arunmukherjee
বেশ লিখেছেন ।চালিয়ে যান🙏
উত্তরমুছুনধন্যবাদ
উত্তরমুছুনArunda ami parbati.ei kobita ta ektu alada maper.khib valo laglo
উত্তরমুছুনশুভেচ্ছা রইলো।
মুছুনখুব ভাল লাগলো। ভবিষ্যতে আরও লেখা পড়ার ইচ্ছে রইলো।
উত্তরমুছুনধন্যবাদ।
মুছুনঅসম্ভব ভাল ওলাগল
উত্তরমুছুনধন্যবাদ।
মুছুন