অন্তরীনের ডাক




রমেন্দ্র রায়চৌধুরী


 দমবন্ধ পরিবেশে 

বাতাসও নিষিদ্ধ এখন।

স্বপ্নেরা সব অন্তরীণ।

অবনীকে আর ডাকেনা কেউ,

রীনা ব্রাউনের গাউনের ঝুল

আলোচনা তোলেনা চায়ের দোকান।


অমলতাস আজ জোকার হকার

ফেরি করে ফেরে মাঝ দুপুর।

নীতারা এখন চিৎকার করে

অন্ধ গলির কন্দরে,

আমাকে বাঁচতে দাও। 

ওই ডাক কোরাস হয়ে

রাজপথ ধরে

আমাদেরও বাঁচার হক চাই।




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতার অন্তঃপুরে

স্বপ্নবিলাস

হৃদয়ের অন্তরালে