শ্রাবণধারা
শ্রাবণধারা
সত্যেন সরকার
শ্রাবণের মেঘ আনে ঘন বরষা
বিজুরি চমকে, ঘোর ঘনঘটা
চাতকের বুকে ভাঙে নিরাশা৷
গুরুগুরু রব কালো অম্বরে
ত্রস্ত বিহঙ্গ ফেরে নিজ নীড়ে
বাদলের ধারা ঝরে অবিরাম
জুড়ায় জ্বালা সহসা ৷
অবিরাম এই ধারা বরিষণ
শোনায় গীত, জাগে শিহরণ
কণাটুকু তার আঁচলেতে ভরি
মেটাতে আমার পিপাসা৷
দীপক রাগ গিয়েছে দূরে
সুর ঝংকার মেঘ মল্লারে
হৃদয়ের দ্বার গিয়েছে খুলে
প্রাণে জাগে নবীন আশা ৷
কবি সত্যেন সরকারের সাম্প্রতিক প্রকাশিত কবিতার বই ময়ূরী
১২৫টি গীতিকবিতা সম্বলিত একটি বই ’গীতিমালা' এই বছরের শুরুতে প্রকাশিত হয়েছে। বইদুটি ’ চিকন' প্রেস থেকে প্রকাশ করেছেন সম্পাদক শ্রী মেঘনাথ দাস,উত্তরপাড়া। বই দুটি পাঠকদের ভাল লাগবে আশা করি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন