অথ জীবন কথা
অরুণ কুমার মুখোপাধ্যায়
কাজের সময়ে কাজী
আর কাজ ফুরোলেই পাজি
অন্তরালের কঠিন চালে
জীবনটা এক বাজি।
রঙমহলের আনাচ কানাচ
টুকরো কাঁচে ভরা
যৌবনের মেকি মায়ায়
হাসছে দেখো জরা।
বিদ্যে বুদ্ধি চুলোয় গেলো
জালিয়াতির রমরমা
জীবন জুয়ার পানশালাতে
বাদ্যি বজায় খানসামা ।
একলা প্রদীপ দিচ্ছে আলো
আলোর নিচেই অন্ধকার
বেহাগেরই করুণ সুরে
মন খারাপের সুরবাহার ।
ঝড়ের আগের শূন্যতাকে
ভাবছে যারা খেরোর খাতা
জ্বলবে তারা, তুলবে মাথা
কচি পাতার অস্মিতা।।
(c)@arunmukherjee 2023


বাহ্হ ।বেশ ভাল লেখা ।
উত্তরমুছুনধন্যবাদ
উত্তরমুছুনদারুন❣️❣️
উত্তরমুছুনধন্যবাদ
উত্তরমুছুন